• বিনোদন

রাতের ব্যাংকক দেখতে কেমন, যা বললেন মেহজাবীন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কিছু দিন আগেই কানাডা সফরে গিয়েছিলেন। সেখান থেকে এবার গেলেন থাইল্যান্ডে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ব্যাংকক শহর থেকে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।

সেই ছবি শেয়ার করে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন—রাতের ব্যাংকক। ছবির নিচে আসিফ হোসেন নামে একজন মন্তব্য করে লিখেছেন—আপু, রাতের থাইল্যান্ড দেখতে কেমন? এর জবাবে মেহজাবীন লিখেছেন— দুনিয়ার সেরা।

কানাডার মন্ট্রিয়েলের ওল্ড পোর্ট এলাকার কিছু ছবি পোস্ট করেছেন মেহজাবীন। সেসব ছবি ভীষণ পছন্দ করেছেন তার ভক্ত–অনুসারীরা।

উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ১৯ এপ্রিল ১৯৯১ সালে চট্টগ্রামে তার পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন। এবং ও লেভেলে পড়াশোনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন।

পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় অভিনেত্রী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। সর্বশেষ পর্দায় দেখা গেছে, গত বছর শঙ্খদাশ গুপ্তর সিনেমা ‘প্রিয় মালতী’তে।

 

মন্তব্য (০)





image

চঞ্চল চৌধুরী রোমান্টিক দৃশ্যে কেমন বললেন নাবিলা!

বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকা...

image

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...

image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

  • company_logo