• বিনোদন

অভিনয় থেকে রাজনীতিতে আসছেন দেবলীনা?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার আবারও আলোচনায়। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যৎ। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও কলকাতার বিধায়ক দেবাশিস কুমারের কন্যা দেবলীনা ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বড় হয়েছেন। 

অভিনয়ে ব্যস্ত থাকলেও এক পডকাস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজনীতি তার কাছেও আকর্ষণীয় পেশা।

অভিনেত্রীর বলেন, ‘আমার বাবাকে দেখেছি সকাল থেকে রাত পর্যন্ত মানুষের জন্য কাজ করতে। রাজনীতি আমাদের দেশে ২৪ ঘণ্টার দায়িত্ব। এখনই সময় মেলাতে পারছি না। তবে ভবিষ্যতে সুযোগ এলে রাজনীতিতে আসতেই চাই।’

দেবলীনার এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। কারণ এর আগেও তাকে বহুবার বাবার সঙ্গে ভোটের প্রচারে দেখা গেছে। বিভিন্ন তৃণমূল অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। 

তাই টালিপাড়ায় গুঞ্জন, আসন্ন নির্বাচনে নতুন মুখ হিসেবে দেবলীনার নামও উঠে আসতে পারে। যদিও আপাতত তিনি অভিনয়েই মনোযোগী, তবু তার স্বীকারোক্তি স্পষ্ট করছে। বাবার মতোই একদিন রাজনীতির মাঠে নামতে প্রস্তুত এই তারকা কন্যা।

মন্তব্য (০)





image

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ...

image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

৩

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৪

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৫

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

  • company_logo