• আন্তর্জাতিক

কেবল ‘প্রচারের জন্য’ রাশিয়া–ইউক্রেন বৈঠক হবে না

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া–ইউক্রেন বৈঠক হলে তা কেবল প্রচারের জন্য হবে না। তিনি জোর দিয়ে বলেছেন, দুদেশের শীর্ষ নেতাদের বৈঠক সর্বোচ্চ প্রস্তুতি ও টেকসই সমাধানের ভিত্তিতে হতে হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

তিনি জানান, এই ধরনের বৈঠকের আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে।

ল্যাভরভ বলেন, রাশিয়া দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠককে ‌‌‘যুদ্ধ শেষ করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন। 

একই সঙ্গে তিনি বলেন, এটি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করার ক্ষেত্রেও বড় অগ্রগতি।

সোমবার অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন।

ট্রাম্প আরও বলেন, ইউরোপ ইউক্রেনকে সুরক্ষা দিতে এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র তাদের এ উদ্যোগে সহায়তা করবে। তবে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং কতটা কার্যকর হবে—তা এখনো স্পষ্ট নয়।

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo