• খেলাধুলা

নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে এই সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকলেও মিরাজ শেষ মুহূর্তে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১৫ দিনের ছুটির আবেদন করেন তিনি।

নেদারল্যান্ডস সিরিজের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি। মিরাজের বিকল্প হিসেবে কে সুযোগ পাবেন তা এখনও নিশ্চিত নয়। আসন্ন এই সিরিজের সূচি আগেই ঘোষণা হয়েছে।

সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচই মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

সিরিজের সব ম্যাচই রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে তিনদিন সিলেটে অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। বাংলাদেশ দল এরই মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করেছে।

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo