• সমগ্র বাংলা

রাণীনগরে আ’লীগ নেতা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মুহুরী (৫৫) কে আটক করেছে থানা পুলিশ। আটক মান্নান মুহুরী উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত-আলী হোসেনের ছেলে। তিনি রাণীনগর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের একজন দলিল লেখক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান জানান উপজেলা আ’লীগের দপ্তর বিষয়ক সম্পাদক, ২নং কাশিমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মান্নান মুহুরী একজন আ’লীগের অন্যতম দোসর। তিনি সাবেক এমপি ইসরাফিলের সময় দখলবাজি, চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তিনি সাবেক এমপি ইসরাফিলের অন্যতম একজন সহযোগীও ছিলেন। গত বছরের ৫আগস্টের পর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের মূল হোতা ছিলেন এই মান্নান মুহুরী।

তিনি রাজনৈতিক মামলার অন্যতম একজন আসামী। তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তি বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপন থাকা অবস্থায় অভিযান পরিচালনা করে আটক করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আটককৃত মান্নান মুহুরীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি রায়হান।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

১

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo