• বিনোদন

প্রেম নয়, বিয়ে করতে চান সাদিয়া আয়মান

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। ‘তাকদীর’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের মনে দাগ কেটেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে।

প্রেম-ভালোবাসার প্রসঙ্গে সাদিয়া জানান, ‘আই লাভ ইউ’ কথাটা তার কাছে বেশ বিরক্তিকর মনে হয়। তিনি বলেন, ‘পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। যদি কেউ সরাসরি প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’ আমার ওটা ভালো লাগে না।’

তার কথায়, কেউ ভবিষ্যত পরিকল্পনা করে যদি এমন হয় যে, ‘আমি পছন্দ করি আমার একটা বিষ্যত পরিকল্পনা আছে যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।’

অভিনয় প্রসঙ্গে সাদিয়ার মত, একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিকে থাকা এবং ধারাবাহিকভাবে ভালো কাজ করা। 

তিনি বলেন, ‘ভালো কাজ ছাড়া টিকে থাকা যায় না। সচেতনভাবে গল্প নির্বাচন করা এবং কাজের প্রতি শতভাগ ডেডিকেশন দেওয়াটা খুবই জরুরি। তা না হলে হারিয়ে যেতে হবে। অভিনয় দিয়ে টিকে থাকাটাই একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

 

মন্তব্য (০)





image

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ...

image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

৩

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৪

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৫

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

  • company_logo