• সমগ্র বাংলা

নওগাঁর মান্দায় দুইশ’ কেজি গাঁজা, দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় গাঁজা, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র রামদাসহ চিহ্নিত মাদক কারবারি আলম ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।  

সোমবার (১৮ আগস্ট) মধ্যে রাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি আলম ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে গাঁজা-১৯৩.৩ কেজি, ২১ বোতল ফেন্সিডিল, চারটি দেশীয় অস্ত্র রামদা জব্দ করে র‌্যাবের সদস্যরা।

গ্রেপ্তারকৃত আলম একই উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে। সোমবার দুপূরে পাঠানো র‌্যাবের প্রেসরিলিজে জানা গেছে, র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এর একটি দল জানতে পারে আলম ইসলাম দীর্ঘদিন থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে আজ সোমবার (১৮ আগস্ট) মধ্যে রাত দেড়টার দিকে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে । এ সময় মাদক ও অস্ত্রসহ কারবারি আলম ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রেসরিলিজে আরও জানানো হয় আলম ইসলাম এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রয় করে আসছিল। আলম ইসলামের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দাযের শেষে তাকে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হ...

image

ক্যাম্পে রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ সংবর্ধিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা কমিউনিটির নে...

image

চাটমোহরে একদিনে ১৪ জন মাদক কারবারী ও জুয়ারু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরু...

image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

  • company_logo