• সমগ্র বাংলা

জামালপুরে রোগীর ছদ্মবেশে চেইন ছিনতাই, ব্রাহ্মণবাড়িয়ার ২ নারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে উপস্থিত লোকজনের সহায়তায় হাতেনাতে আটক হন দুই নারী ছিনতাইকারী। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকাল ১০টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইমান আলীর স্ত্রী সুলতানা (২৫) ওই এলাকার হাদিসের স্ত্রী জেসমিন।

ভুক্তভোগী উপজেলার টুপকারচর এলাকার সুরুজ্জামানের স্ত্রী শাহিনা পারভীন (৩৮) জানান, তিনি চিকিৎসা নিতে লাইনে দাঁড়ালে পেছনে থাকা দুই নারী কৌশলে তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ স্বর্ণের চেইন উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দেয়।

এ ঘটনায় শাহিনা পারভীন বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে পুলিশ আটক নারীদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৪ জুলাই একই কৌশলে রোগীর ছদ্মবেশে চেইন ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছিল আরেক নারী ছিনতাইকারী খাদিজা বেগম (২৫)।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “চুরি ও ছিনতাইয়ের ঘটনা রোধে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয় এবং মামলা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

মন্তব্য (০)





image

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হ...

image

ক্যাম্পে রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ সংবর্ধিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা কমিউনিটির নে...

image

চাটমোহরে একদিনে ১৪ জন মাদক কারবারী ও জুয়ারু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরু...

image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

  • company_logo