• বিনোদন

ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক :  কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে শনিবার (১৬ আগস্ট) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়েছে।

মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) সরকারি সফরে কক্সবাজারে যান উপদেষ্টা ফারুকী। 

ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

শনিবার রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা জানান, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে বলেন, ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টা ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার কিছু পরে শহরের পাঁচ তারকা হোটেল ওশন প্যারাডাইস থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় ফিরে গেছেন।

মন্তব্য (০)





image

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ...

image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

৩

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৪

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৫

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

  • company_logo