• খেলাধুলা

ধোনির সেই রেকর্ড এখন ডি ককের দখলে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভারতের কিংবদন্তি উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির অবিশ্বাস্য এক কীর্তি নিজের দখলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা ওপেনার রাকিম কর্নওয়ালের ক্যাচ তালুবন্দি করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছেন বার্বাডোজে খেলা এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ডি ককের ডিসমিসালের সংখ্যা এখন ৩১৮। এর মধ্যে ২৬১টি ক্যাচ ও ৫৭টি স্টাম্পিং। দুইয়ে থাকা ধোনির টি-টোয়েন্টিতে ডিসমিসাল ৩১৭। দ্রুত গতিতে স্টাম্পিংয়ে বিখ্যাত ধোনি এই সংস্করণে করেছেন ৯২ স্টাম্পিং। বাকি ২২৫টি ধরেছেন ক্যাচ।

এই তালিকায় তিন ও চারে থাকা যথাক্রমে দিনেশ কার্তিক ও কামরান আকমলের ডিসমিসাল ২৮৮ ও ২৭৪। কার্তিক-আকমল দুজনেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ধোনি যেহেতু এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন এবং ডি ককও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন, তাই সামনের দিনগুলোতে তাদের মধ্যে এই রেকর্ড নিয়ে প্রতিযোগিতা জমবে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ডিসমিসালের দিক দিয়ে শীর্ষ পাঁচ

কুইন্টন ডি কক ৩১৮

মহেন্দ্র সিং ধোনি ৩১৭

দিনেশ কার্তিক ২৮৮

কামরান আকমল ২৭৪

জস বাটলার ২৪২

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo