• খেলাধুলা

‎এশিয়া কাপের পর আবারও আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সিরিজ খেলেছে বেশি দিন হয়নি। গেল বছরের শেষ দিকে দলটা আফগানদের মুখোমুখি হয়েছিল ওয়ানডে সিরিজে। বছর না ঘুরতেই আবার দুই দল মুখোমুখি হবে আবার। এবারও ভেন্যু ওই সংযুক্ত আরব আমিরাতই। আসছে এশিয়া কাপের পর এই সিরিজে মুখোমুখি হবে দলদুটো।

‎আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বাংলাদেশকে নিয়ে একটি সীমিত ওভারের সিরিজ আয়োজন করবে। এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি থাকবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে।

‎সিরিজের শুরু হবে টি–টোয়েন্টি দিয়ে। প্রথম ম্যাচ হবে ২ অক্টোবর। দ্বিতীয় টি–টোয়েন্টি হবে ৪ অক্টোবর এবং তৃতীয় ম্যাচ হবে ৬ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডেগুলো হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

‎তবে ম্যাচগুলো কি একই ভেন্যুতে হবে, নাকি একাধিক ভেন্যুতে, হবেও বা কোথায়, সেটা এখনও নিশ্চিত হয়নি। কারণ, এসিবি এখনো ভেন্যুর নাম ঘোষণা করেনি।

‎এই সিরিজ শুরু হবে এশিয়া কাপের পর। এশিয়া কাপও হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর। এই আসরে বাংলাদেশ ও আফগানিস্তান গ্রুপ ‘বি’-তে খেলবে। তাদের সঙ্গে থাকবে শ্রীলঙ্কা ও হংকং।

‎গত বছর বাংলাদেশকে আফগানিস্তান স্বাগতিক করেছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সেই সিরিজ অনুষ্ঠিত হয়েছিল শারজাহতে। আফগানিস্তান তখন সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo