• আন্তর্জাতিক

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিদলের ভারত সফরের করার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত। 

‎রোববার (১৭ আগস্ট) জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‎প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক কার্যকর করতে যাচ্ছে, তার আগে সমাধান বের হওয়ার আশা ক্ষীণ হয়ে গেছে।

‎প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তার দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনীহার কারণেই এই পদক্ষেপ।

‎২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত হবে। চলমান বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে, তার মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার।

‎ওয়াশিংটন-নয়াদিল্লি আলোচনার আগে পাঁচ দফা বৈঠক ব্যর্থ হয়েছে। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এ ছাড়া আরও কিছু কারণে দেশ দুটির মধ্যে চুক্তি হলো না।

মন্তব্য (০)





image

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...

image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

  • company_logo