• সমগ্র বাংলা

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৭ আগস্ট) সকালে  উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধার থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নজরুল ইসলাম (৩৪) নামে নিহত ওই নেতা জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ডের সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের মৃত তোফজ্জল ইসলামের ছেলে।

পরিবার সূত্র জানা যায় , নজরুল ইসলাম শীতল গ্রাম বাজারে একটি মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যই দোকানেই রাত কাটাতেন। পরিবারের লোকজন মনে করেছেন শনিবার রাতে দোকানের কাজ শেষ করে তিনি ওখানেই ঘুমিয়েছেন।কিন্তু পরবর্তীতে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

মন্তব্য (০)





image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৪

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

  • company_logo