• সমগ্র বাংলা

গোপালপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল গোপালপুর সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের  জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, বনাঢ্য  মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ । শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথীতে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। ভাদ্র মাসে কৃষ্ণাপক্ষে মহা অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে থাকেন। 

 ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে গোপালপুর কেন্দীয় কালীমন্দির কমিটির আযোজনে  আজ শনিবার  সকাল ১০ টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালী মন্দিরের সবাই মিলিত হন এবং বর্ণাঢ্য শোভাযাত্রাটিতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকীর্তন ও ভজন গানের মাধ্যমে মুখরিত হয়ে উঠে।  শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জাসসের সভাপতি শাহনুর আহম্মেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অভিজিত দে মিন্টু, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দে, সিনিয়র সহসভাপতি বিশ্বজিৎ চক্রবতী,যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র পাল, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোপালপুর শাখার সাংগঠনিক  সম্পাদক প্রবাস চন্দ্র দেবনাথ, সহ বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৪

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

  • company_logo