• সমগ্র বাংলা

কালীগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান ধর্মীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন কালীগঞ্জের গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন।

 

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় খ্রিস্টান সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত উন্নয়নসহ আগামী দিনের কালীগঞ্জ কেমন হওয়া উচিত সে বিষয়ে সরাসরি মতামত তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

 

এ সময় তারা এলাকার মৌলিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নানা পরামর্শ প্রদান করেন।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ছাড়াও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দও মতবিনিময় সভায় অংশ নেন।

 

একে এম ফজলুল হক মিলন বলেন, কালীগঞ্জের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমার লক্ষ্য। উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবার অংশগ্রহণ অপরিহার্য। খ্রিস্টান সম্প্রদায়সহ সব ধর্ম-বর্ণের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পরিকল্পনা প্রণয়ন করা হবে।”

মন্তব্য (০)





image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৪

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

  • company_logo