• খেলাধুলা

ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস জোটার পরিবারকে দেবে চেলসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাসের একটি অংশ আর্থিক অনুদান হিসেবে প্রয়াত ডিয়োগো জোটা ও আন্দ্র্রে সিলভার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের দল চেলসি। 

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, গত ১৪ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় চেলসি।

প্রথমবারের মত ৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে মোট ৮৭ মিলিয়ন পাউন্ড পায় চেলসি।

চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় হিসেবে বোনাস হিসেবে পাওয়া ১১ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড জোটা ও সিলভার পরিবারকে দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে ক্লাব চেলসি ও দলের খেলোয়াড়রা।

গত ৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জোটা ও তার ভাই সিলভা।

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর ৪৯ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন জোটা। গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখেন তিনি। ক্লাবের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন জোটা।

জোতার ভাই সিলভা পর্তুগালের নিচের সারির বিভাগে পেনাফিয়েলের হয়ে খেলতেন।

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo