• সমগ্র বাংলা

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় শুক্রবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদ-নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ এই অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে পাঁচশ’ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।

 

দেশীয় মাছের প্রজাতি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।

 

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য (০)





image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৪

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

  • company_logo