• খেলাধুলা

নতুনত্বের হাওয়া লাগল দেশের ফুটবলে

  • খেলাধুলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঘোড়ার গাড়িতে ফুটবলারদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে আসা, বাদ্য-বাজনা বাজিয়ে দলবদলে অংশ নেওয়া-এসব এখন অতীত। কারণ, এবার বাফুফে ভবনে সশরীরে এসে নয়, অনলাইনে দলবদল সেরেছে প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাবগুলো। বৃহস্পতিবার দলবদলের শেষদিন ছিল। এদিন কোনো ফুটবলার কিংবা ক্লাব কর্মকর্তাদের আনাগোনা ছিল না বাফুফে ভবনে। জানা গেছে, প্রায় সব ক্লাবই ফিফা কানেক্টের মাধ্যমে অনলাইনে দলবদল সেরেছে। আধুনিক বিশ্বে দলবদল অনলাইন ট্রান্সফারে হয়। বাফুফে এবার সেই পথে হাঁটায় ঘরোয়া ফুটবলের সংস্কৃতি বদলে গেল।

‎নতুন মৌসুমে কাগজ-কলমে আবাহনী ও কিংস ভালো দল গড়েছে। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান সাংগঠনিক ব্যর্থতায় এবার প্রত্যাশিত মানের দল গড়তে পারেনি। মোহামেডানের গুরুত্বপূর্ণ তিন বিদেশি খেলোয়াড় নিয়েছে আবাহনী ও কিংস। আবাহনীর জার্সি গায়ে দিয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। কিংসে যোগ দিয়েছেন এমানুয়েল সানডে ও টনি। কিংসের শেখ মোরসালিন এবার খেলছেন আবাহনীতে।

‎জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া গতবারের মতো এবারও ব্রাদার্স ইউনিয়নে রয়ে গেছেন। ব্রাদার্সও গতানুগতিক কম বাজেটের দল গড়েছে। ফর্টিস, পুলিশ, রহমতগঞ্জ সার্ক কোটায় কয়েকজন খেলোয়াড় এনেছে। বাফুফের নতুন নিয়মে সার্কের খেলোয়াড়রা বাংলাদেশি হিসাবে খেলতে পারবেন। বড় দলগুলো সার্কের খেলোয়াড় না নিলেও মধ্যম সারির দলগুলো সার্কের খেলোয়াড় নিয়েছে।

‎এবার দলবদলে অনিশ্চয়তা ছিল ফকিরেরপুল ইয়ংমেন্সকে নিয়ে। ফকিরেরপুল ফিফার নিষেধাজ্ঞায় ছিল। উজবেক ফুটবলারের পারিশ্রমিক পরিশোধ করে দিয়ে নিষেধাজ্ঞামুক্ত হয়েছে তারা। কাল নির্ধারিত সময়ে দলবদল করেছে ফকিরেরপুল। ক্লাবটির সম্পাদক আহমেদ আলী বলেন, ‘আমাদের ক্লাবের সবার ও বাফুফের সহযোগিতায় দলবদলের কাজ শেষ হয়েছে। আমরা তিনজন বিদেশি খেলোয়াড়ও নিয়েছি।’

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo