• সমগ্র বাংলা

মুক্তাগাছায় শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্প সম্প্রসারণ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্প সম্প্রসারণ বিষয়ক এক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইনোভেশন ফান্ডিংয়ের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ এ সভার আয়োজন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম আজমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এসিওর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ এবং প্রজেক্ট অফিসার রিমা রেবেকা মুরমু।

বক্তারা বলেন, এই ৪৮ দিনের প্রশিক্ষণ প্রকল্প শিক্ষার্থী কৃষকদের হাতে-কলমে আধুনিক কৃষি প্রযুক্তি, চাষাবাদ পদ্ধতি, বাজারজাতকরণ কৌশল ও আয়ের নতুন পথ সম্পর্কে বাস্তব জ্ঞান দেবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে।

প্রধান অতিথি আতিকুল ইসলাম বলেন, “এ ধরনের প্রকল্প তরুণ প্রজন্মকে কৃষিতে আগ্রহী করবে এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে। কৃষি শুধু জীবিকা নয়, এটি উন্নয়নের অন্যতম হাতিয়ার।”

সভায় উপজেলা এলাকার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, ভিডিসি সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ দিনের মধ্যে কৃষিজ ফসল উৎপাদন ও বিপণনসহ নানা বিষয়ে করণীয় তুলে ধরা হয়।

মন্তব্য (০)





image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৪

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

  • company_logo