• খেলাধুলা

ব্যর্থতার পরও আবার সুযোগ পাচ্ছেন বিজয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাজে সময় কাটিয়েছেন এনামুল হক বিজয়। দুই টেস্টে তিনি করেছিলেন দুটি শূন্য, এক অঙ্কের একটি ইনিংস এবং আরেকটি ১৯ রানের ইনিংস। এরপর থেকেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে চারিদিকে। তবে এরপরও নির্বাচকরা আবার তার ওপর আস্থা রাখছেন।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিজয়। ২৮ থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচে অংশ নেবেন তিনি। এই ম্যাচের মাধ্যমে আবারও নিজের ফর্ম ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সংগ্রামরত এই ওপেনার।

বাংলাদেশ ‘এ’ দলের এই সফর মূলত ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের জন্য প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। এই দুই ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ চক্রের অংশ।

বিজয়ের সঙ্গে আরও পাঁচজন খেলোয়াড় দেশ ছাড়বেন। তারা হলেন ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং হাসান মুরাদ। দুই ধাপে তারা ১৭ ও ১৮ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।

এছাড়াও নুরুল হাসান সোহানের নেতৃত্বে ‘এ’ দলের কিছু খেলোয়াড় ইতিমধ্যে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় আছেন। বিসিবি সূত্রে জানা গেছে, পেসার হাসান মাহমুদ, যিনি বর্তমানে টি-টোয়েন্টি দলে আছেন, চার দিনের ম্যাচেও খেলবেন তিনি। ওপেনার মোহাম্মদ নাঈম, স্পিনার নাঈম হাসান এবং উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলামও এই ম্যাচে সুযোগ পেতে পারেন।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo