প্রতীকী ছবি
ময়মনসিংহ প্রতিনিধি: মুদির দোকানে মাত্র ৩৫০ টাকা বাকির জেরে ময়মনসিংহের মুক্তাগাছায় ফাহিম (২৫) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিব মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের মা রুবি আক্তার বাদী হয়ে সজিবকে প্রধান আসামি করে ১২ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামের বোর্ডঘর মোড়ের মুদির দোকানদার রাসেলের কাছে ফাহিমের চাচাতো ভাই ইয়াছিনের ৩৫০ টাকা বাকি ছিল। এই টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার দুপুরে ছাত্রদল নেতা সজিবের নেতৃত্বে একদল যুবক ফাহিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে স’মিলের কাঠ দিয়ে এলোপাতাড়ি পেটায়। বাধা দিতে গেলে তার চাচা মজনু মিয়া, দাদী ফিরোজা খাতুন, বোন ফারজানা ও ভাই ইয়াছিনও আহত হন।
গুরুতর অবস্থায় সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার দুপুরে ফাহিম মারা যান। নিহতের নয় মাসের কন্যা সন্তান ও স্ত্রীসহ স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তাগাছা থানা ওসি রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে উপজেলা ছাত্রদল আহ্বায়ক মঞ্জুরুল হক আরিফ বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে ইউনিয়ন ছাএদল সভাপতি সজিব ছাএদলের কর্মী আবির ও মারুফকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

মন্তব্য (০)