• বিনোদন

সারাকে ‘প্রিয়তমা’ সম্বোধন করে কারিনার শুভেচ্ছাবার্তা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান। দাম্পত্য জীবনের এক দশকের বেশি সময় পার করে ফেলেছের সাইফ-কারিনা। সৎ মা হলেও কারিনার সঙ্গে দারুণ সম্পর্ক সাইফের বড় দুই সন্তান ইব্রাহিম আলি খান ও সারা আলি খানের। বিশেষ করে কারিনা-সারার সম্পর্ক যে বন্ধুর মতো তা আগেও বলেছেন দুজনেই।

আজ ৩০-এ পা দিলেন সারা আলি খান। জন্মদিনে কারিনা কাপুর ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ার করে সারাকে শুভেচ্ছা জানিয়েছেন, যেখানে সারা আলি খান, সাইফ আলি খান এবং ইব্রাহিম আলি খানকে দেখা যাচ্ছে। রয়েছেন তিনি নিজেও।

কারিনা লিখলেন, ‘শুভ জন্মদিন প্রিয়তমা। আজকের দিনটি হোক তোমার জীবনের সেরা। তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।’ কারিনার পোস্টের পর শুভেচ্ছোয় ভাসছেন দুজনেই।

 

এর আগে কারিনা স্পষ্ট জানিয়েছেন, তিনি সারার মা নন, কারণ তাদের মা রয়েছে। তারা অনেক বেশি বন্ধু। তবে সারাকে বিভিন্ন সময় নানা উপদেশ দিয়েছেন কারিনা। তার প্রেম জীবন নিয়েও নানা পরামর্শ দিয়েছেন। 

সারাও বরাবরই কারিনাকে পছন্দ করেন। বাবার বিয়েতে প্রথম থেকে শেষ অবধি ছিলেন। সারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেন, ‘আমি কারিনাকে এতটাই ভালবাসতাম যে সে আমার বাবার স্ত্রী হয়ে গেল। আমরা বন্ধুর এটা নিয়ে রসিকতাও করে।’

পর্দায় কারিনাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন সে কথাও স্বীকার করেছেন তিনি। কিন্তু শুধু এটুকুই নয়, সারা মনে করেন তিনি কারিনাকে ভালবাসেন, কারণ বাবা সুখে আছেন। 

সূত্র: ইন্ডিয়া ফোরামস।

 

মন্তব্য (০)





image

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ...

image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

৩

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৪

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৫

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

  • company_logo