• খেলাধুলা

রোনালদোর বিয়ের প্রস্তাবে যা বললেন জর্জিনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আগেও কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন। গত বছর দুবাইয়ে গ্লোব সকারের পুরস্কার নিতে গিয়ে জর্জিনা রদ্রিগেজকে ‘স্ত্রী’ বলে সম্মোধন করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরও আগে ইউটিউব চ্যানেলে জর্জিনাকে ‘ওয়াইফ’ বলে পরিচয় করান সিআরসেভেন। এবার বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন।

মাদ্রিদের একটি দোকানে দুজনের দেখা। ২০১৬ সালের পর রোনালদো-জর্জিনা একত্রে আছেন। গত আট বছরে পেশাগত কারণে রোনালদো যেখানে গেছেন, জর্জিনাও সঙ্গী হয়েছেন। স্পেন হয়ে ইতালি, সেখান থেকে ইংল্যান্ড হয়ে মধ্যপ্রাচ্য। তবে এ সময়ে বিয়েটা হয়নি দুজনের। সেই নিয়েও কত আলোচনা। তবে এবার সব থামছে। 

প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। জর্জিনা সোমবার নিজেই ইনস্টাগ্রামে বাগদত্তা হওয়ার খবরটি জানান। আঙুলে হীরার আংটি পরা একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন রোনালদোর বিয়ের প্রস্তাবের সম্মতিমূলক বার্তা। যার আক্ষরিক অর্থ, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনে।’

রোনালদো এবং জর্জিনার চারটি সন্তান রয়েছে— যমজ এভা মারিয়া এবং মাতেও (২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম), আলানা (২০১৭ সালে জন্ম) এবং বেলা (২০২২ সালে জন্ম)। দুঃখজনকভাবে, বেলার যমজ ভাই ২০২২ সালে মারা যায়।

এই যুগল আবার রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের (২০১০ সালে জন্ম) অভিভাবকও। রদ্রিগেজের পোস্টটি আবার রিয়াদ, সৌদি আরবে ট্যাগ করা ছিল। বর্তমানে পরিবারসহ সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরে আল-নাসেরে যোগ দেন। বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড (২৩৮ মিলিয়ন মার্কিন ডলার) আয় করছেন।

চলতি বছরের জুনে ৪০ বছর বয়সি মহাতারকা জানান, নাসেরের সঙ্গে চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও এর আগে তার অবসরের জল্পনা ছড়িয়েছিল।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo