• বিনোদন

‎স্ত্রীর প্রেমিককে গণধোলাই দিতে বললেন হিরো আলম

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্কঃ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার স্ত্রী রিয়ার কথিত প্রেমিক ম্যাক অভিকে গণধোলাই দিতে বললেন।

‎বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর রিয়া মনি জানান তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন। মূলত সেই কথা শুনেই বেজায় চটেছেন হিরো আলম।

‎সোমবার (১১আগস্ট) দুপুরে হিরো আলম ফেসবুকে পোস্টে তার স্ত্রী রিয়ার কথিত প্রেমিক ম্যাক অভিকে গণধোলাই দিতে বললেন। তিনি তার ভক্তদের উদ্দেশে বলেন, ম্যাক্স অভি রিয়া মনিকে নিয়ে বর্তমানে বরিশাল মেহেন্দিগঞ্জ পাতার হাট বাজারে অবস্থান করছে। ম্যাক্স অভিকে দেখলেই আমার ভক্তরা গণধোলাই দেবেন।

‎এদিকে স্ত্রী রিয়া মনি বিষয়টা নিয়ে বলেন, সে পাগলামি করেই যাচ্ছে। তার পরিবারে সঙ্গে কথা হয়েছে। হিরো আলমকে বোঝাচ্ছে তারা। কিন্তু সে তো বুঝছে না। আমি তো তাকে তালাক দিয়ে দিয়েছি। তারপর কেন সে এই রকম করছে বুঝতে পারছি না।’

‎তিনি আরও বলেন, আমি এখন ঢাকাতেই আছি। দু-এক দিনের মধ্যে বিষয়টা পরিষ্কার করতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলব। এভাবে তো কোনো কিছু চলতে পারে না। তাকে আমার ভালো লাগছে না। তাই আমি তালাক দিয়ে দিয়েছি। কোনো পাগলের সঙ্গে সংসার করা যায় না।

‎ম্যাক্স অভির সঙ্গে সম্পর্ক নিয়ে রিয়া মনি বলেন, ‘ম্যাক্স অভি আমার ভালো বন্ধু।’ দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান তিনি।

‎স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। তাই তিনি হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন। তখন সবাইকে চমকে দিয়ে রিয়া মনি হিরো আলমের পাশে দাঁড়ায়। তার যত্ন নেয়, সুস্থ করে তোলে। যখন সবকিছু ঠিক হবার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির।

মন্তব্য (০)





image

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ...

image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

৩

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৪

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৫

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

  • company_logo