• খেলাধুলা

ওয়ানডে র‍্যাংকিংয়ে আবারও ১০ নম্বরে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ, দশম স্থান থেকে উঠে এসেছিল নবমে। তবে এবার কোনো ম্যাচ না খেলেই আবারও দশম স্থানে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ উঠে নবমে পৌঁছেছে।

রোববার পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়াডেতে ডিএল মেথডে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এই জয়ে তাদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭। পাকিস্তানের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে হারলেও রেটিং পয়েন্ট ৭৮-এই থাকবে ওয়েস্ট ইন্ডিজের। তাই সহসা ৯ নম্বরে উঠে আসা হচ্ছে না বাংলাদেশের।

হালনাগাদ র‍্যাংকিংয়ে বাংলাদেশের পাশাপাশি অবনতি ঘটেছে পাকিস্তানেরও। ৪ থেকে ৫ নম্বরে নেমে গেছে সালমান আগার দল। র‍্যাংকিংয়ের শীর্ষ দশে এ দুটিই পরিবর্তন। ৯ নম্বরে বাংলাদেশের জায়গা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ৪ নম্বরে পাকিস্তানের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা। ৪ ও ৫-এ থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের রেটিং যথাক্রমে ১০৩ ও ১০২। এই মুহূর্তে ১২৪ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০৯।

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাংকিংয়ে শীর্ষ ছয় দলে থাকতে হবে। বাকি ছয় দল আসবে বাছাইপর্ব থেকে। টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজন করবে।

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo