• আন্তর্জাতিক

‘ভোট চুরি’র প্রতিবাদ মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নির্বাচনে জালিয়াতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ও শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতকেও আটকের খবর দিয়েছে এনডিটিভি।

নরেন্দ্র মোদির দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশন যোগসাজশ করে ভোটে জালিয়াতি করেছে এমন অভিযোগে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’। সোমবার সকালে আটক হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে রাহুল বলেন, এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার লড়াই। এই লড়াই মানুষের ভোটের অধিকারের জন্য।

রাহুলকে আটকের তথ্য নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার দীপক পুরোহিত। তবে মোট কয়জনকে আটক করা হয়েছে তিনি তা জানাননি। শুধু বলেছেন, আটককৃতদের সমাবেশ স্থলের পাশের একটি থানায় নেওয়া হয়েছে।

দীপক পুরোহিত বলেন, বিরোধী দলকে বড় পরিসরে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। কথা ছিল ৩০ জন সংসদ সদস্যের একটি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জমা দেবে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আটককৃতদের মধ্যে আরও আছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা ঘোষ। তাদের পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। আটকের সময় সরকারকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘তারা ভয় পাচ্ছে।’ এর আগে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রার সময় ইন্ডিয়া ব্লকের নেতারা ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দেন। 

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo