• লিড নিউজ
  • খেলাধুলা

‎রাজশাহী স্টেডিয়ামে হবে বিপিএলের আয়োজন: উপদেষ্টা আসিফ

  • Lead News
  • খেলাধুলা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী স্টেডিয়ামে আগামী বছর থেকেই বিপিএলের ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

‎শনিবার (৯ আগস্ট) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

‎আসিফ মাহমুদ বলেন, এতদিন আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচ মূলত তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এবার খেলাকে কেন্দ্রীয়করণ থেকে সরিয়ে আঞ্চলিকভাবে ছড়িয়ে দিতে উত্তরাঞ্চলে রাজশাহী এবং দক্ষিণাঞ্চলে বরিশাল বা খুলনা স্টেডিয়ামে বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎তিনি বলেন, বিসিবির কর্মকর্তারা ইতোমধ্যে রাজশাহী স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে বিপিএলের কয়েকটি ম্যাচ আয়োজন সম্ভব হবে।

‎ছাত্ররাজনীতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পর থেকে সব জায়গায় সংস্কার চলছে। ছাত্র সংগঠনগুলো আগে বসে আলোচনা করলে বর্তমান মুখোমুখি পরিস্থিতি তৈরি হতো না। শিক্ষার্থীদের দাবি মেনে নতুন রূপরেখা প্রণয়ন করে ছাত্ররাজনীতি কীভাবে চলবে তা নির্ধারণে পারস্পরিক বোঝাপড়া জরুরি।

‎অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo