• আন্তর্জাতিক

যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা ১৪২ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৩১৮ কোটি টাকা) সম্পদের তিনটি কোম্পানি দেউলিয়া হওয়ার পথে রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিজনাউ জানিয়েছে, ২৯ জুলাই গ্রান্ট থর্নটন নামের একটি অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানকে এই তিন কোম্পানির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো— জেডটিএস প্রপার্টিজ লিমিটেড, রুখমিলা প্রপার্টিজ লিমিটেড এবং নিউ ভেঞ্চারস (লন্ডন) লিমিটেড।

কোনো কোম্পানি ঋণ পরিশোধ বা কার্যক্রম চালাতে ব্যর্থ হলে সেগুলো দেউলিয়ার পথে চলে যায়। এমন পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের মাধ্যমে এগুলো বাঁচানোর চেষ্টা করা হয়।

বিজনাউ বলছে, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্যে ব্যাপক মানি লন্ডারিং এবং চরম দুর্নীতির অভিযোগ রয়েছে। 

প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, এদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৪২ মিলিয়ন পাউন্ড। এর মধ্যে শুধু জেডটিএস প্রপার্টিজের সম্পদই ৭৭ মিলিয়ন পাউন্ড। তিন কোম্পানির ব্যাংক ঋণের পরিমাণ প্রায় ৭৮ মিলিয়ন পাউন্ড। 

চলতি বছরের শুরুর দিকে সাইফুজ্জামানের নিয়ন্ত্রণে থাকা আরও তিনটি কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যেগুলোর সম্মিলিত সম্পদ প্রায় ২৯ মিলিয়ন পাউন্ড। সেসব কোম্পানির সম্পদ বিক্রির প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, নতুন এই তিনটি কোম্পানির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান যুক্তরাজ্যে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি কিনেছিলেন, যদিও মন্ত্রী থাকাকালীন তার বেতন ছিল সামান্য। ইতিমধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তার ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo