ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার লাওসে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে হারিয়েছে পূর্ব তিমুরকে।
অনূর্ধ্ব-২০ নারী দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
উপদেষ্টা এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরো ভালো করবে এবং দেশের জন্য আরো গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...
স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...
স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

মন্তব্য (০)