• খেলাধুলা

পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলিকে সাময়িক নিষেধাজ্ঞা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি সাময়িকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। সম্প্রতি পাকিস্তান শাহীনসের হয়ে যুক্তরাজ্য সফরে গিয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ২৪ বছর বয়সী এই ব্যাটারের বিরুদ্ধে। অভিযোগের সূত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

ঘটনাটি তদন্ত করছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। যদিও পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম অভিযোগের ধরন স্পষ্ট করে জানায়নি, তবে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, শ্লীলতাহানির অভিযোগে হায়দারকে আটক না করলেও পুলিশ তার জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত চলাকালীন হায়দার আলিকে মাঠের বাইরে রাখা হবে এবং প্রয়োজনে বোর্ড তাকে আইনি সহায়তা দেবে।

গেল ৪ আগস্ট শেষ হওয়া সফরে পাকিস্তান শাহীন্সের হয়ে তিনটি ৫০ ওভারের ম্যাচ ও দু’টি তিন দিনের ম্যাচে খেলেছেন হায়দার। এর আগে বিপিএলে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের হয়ে খেলেছেন এই ক্রিকেটার।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo