• বিনোদন

এই অভিনেত্রীকে দেখে চমকে গেলেন ভক্তরা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : উসকো-খুশকো চুল, এক হাতে খাবারের থালা, দুই পা সামনে দিকে দিয়ে খাবার খাচ্ছেন, প্রথম দেখায় মনে হবে মানসিক ভারসাম্যহীন এক নারী- কিন্তু মোটেও তিনি তা নন। তিনি ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। বৃহস্পতিবার নিজের নতুন নাটকের একটি লুক প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

একসময় গতানুগতিক সব ধরনের গল্পে নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতি কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। তাই নতুন কোনো কাজে যুক্ত হতে ভাবছেন বারংবার।

অভিনেত্রীকে এবার দেখা গেছে ‘বকুল ফুল’ নামক একটি নাটকে। নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।

গতকাল সেই নাটকের শুটিংয়ের কিছু ছবি নতুন করে প্রকাশ করলেন মাহি। যে ছবি দেখে রীতিমতো চমকে গেছেন সবাই! পাগলের চরিত্রে মাহি যেন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন নিজের লুকে। যা দেখে চমকে গেছেন তার অনুরাগীরা।

ছবি দুটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।’

সামিরা খান মাহি সমকালকে বলেন, “গতানুগতিক গল্প থেকে বেরিয়ে এসে নতুন ও ভিন্ন গল্পে মনোযোগী হয়েছি। সেই জায়গা থেকেই ‘বকুল ফুল’ নাটকে অভিনয় করা। এটার গল্পটা একদম ভিন্ন ও নতুনত্ব আছে। এরই মধ্যে সবাই মোটামোটি জেনে গেছেন। এমন চরিত্রে অভিনয় করা যেমন চ্যালেঞ্জিং, তেমনি আনন্দদায়ক।”

মন্তব্য (০)





image

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

১

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ...

image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

৩

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৪

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৫

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

  • company_logo