• খেলাধুলা

পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভিয়েনতিয়েনের নিউ লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই অর্ধে প্রতিপক্ষের জালে সমান ৪টি করে গোল দিয়েছেন আফঈদারা।

‎ম্যাচে বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।২০ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন শিখা সিনহা। কর্নার থেকে ভেসে আসা বলে ফাঁকায় হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। তার বাঁ পায়ের কর্নার বাঁক খেয়ে দূরের পোস্টের মাঝে লেগে জড়িয়ে যায় জালে।

‎মিনিট তিনেক পর শান্তি মার্ডির নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে জাল কাঁপান নবীরন। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার পাস ধরে দৃষ্টিনন্দন প্লেসিং শটে ম্যাচে নিজের প্রথম গোল পেয়ে যান তৃষ্ণা।

‎চার গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও খেলেছে দুরন্ত ফুটবল। এই অর্ধের শুরুর দিকে গোলমুখের জটলার ভেতর থেকে পাওয়া বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান তৃষ্ণা।

‎৭২ মিনিটে সাগরিকার পা থেকে আসে দলের ষষ্ঠ গোল। এর মিনিট দশেক পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। তার হ্যাটট্রিক গোলের নেপথ্যে ছিলেন সেই সাগরিকা। মধ্যমাঠ থেকে বল পেয়ে অনেকটা পথ দৌড়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন তিনি। বল পেয়ে অনায়াসে তা জালে জড়িয়ে তৃষ্ণা।

‎যোগ করা সময়ে বাংলাদেশ অষ্টম ও শেষ গোলের দেখা পায়। মুনকি আক্তার জটলা থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান। আগামী রোববার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo