• খেলাধুলা

এনসিএলে খেলবেন তামিম-মুশফিক-রিয়াদ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি সংস্করণে মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। পাঁচ মাস পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এনসিএল টি-টোয়েন্টি খেলবেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদও।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, তামিম খেলবেন এবারের আসরে। গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় মাঠেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর একাধিক পর্যায়ে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়েছেন তিনি। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার পর সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছেন ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম।

তামিমের মাঠে ফেরার কথা জানিয়ে আকরাম বলেন, ‘তামিমের সঙ্গে কথা হয়েছে, ও খেলবে।’

এদিকে এনসিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিমও। ইতোমধ্যেই সিলেট বিভাগের হয়ে খেলতে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটার। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ মাঠে অনুশীলন শুরু করলেও তার খেলা এখনো নিশ্চিত নয়। তবে আকরামের বিশ্বাস, এনসিএল টি-টোয়েন্টিতে তাকেও দেখা যাবে।

আকরাম বলেন, ‘মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ এখনও নির্বাচকদের কিছু বলেনি। তবে আমার ধারণা ও খেলবে, খেলা উচিত।’

 

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo