• সমগ্র বাংলা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে জামালপুরে বিএনপির বিজয় সমাবেশ ও র‍্যালি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : ৫ ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে বিজয় সমাবেশ ও র‍্যালি করেছে জেলা বিএনপি।

বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের ফৌজদারি মোড়ে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্রজনতার আন্দোলনে জামালপুরে যে ১৭ জন শহীদ হয়েছেন, এই ১৭টি পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। 

তিনি আরও বলেন, সমস্ত পেশাজীবী মানুষের অংশগ্রহণে যে ছাত্রজনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, তাকে পুঁজি করে যারা নতুন রাজনৈতিক দল তৈরি করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন, যদি এই নির্বাচন ব্যাহত হয়, আবার যদি কোন অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আবার যদি সেই ফ্যাসিস্ট বাংলাদেশে পুনর্জীবিত হবার চেষ্টা করে, আপনাদের ভুলের কারণে এ জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর প্রমুখ। 

বিজয় সমাবেশ ও র‍্যালিতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo