• খেলাধুলা

শেখা নয়, অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে যাচ্ছে সোহানের দল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের খেলার সুযোগ হাতে গোনা। ২০১৫ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাতীয় দল। দ্বিপক্ষীয় সিরিজের দেখা তো ১৭ বছর আগে। এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় খেলা অনেকটাই বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে লাল-সবুজদের জন্য।

তবে এবার সেই সুযোগ কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে সোহানরা। ৭ দলের এই প্রতিযোগিতায় এবার নেতৃত্বে রয়েছেন নুরুল হাসান সোহান। গতবার রানার্সআপ হয়েছিল হাই পারফরম্যান্স দল, এবার তাই ট্রফির জন্য লড়াই।

আজ সংবাদ সম্মেলনে সোহানের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। জানালেন, শেখার সুযোগ নয়, এবার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে তার দল। সোহান বলেন, ‘শেখার প্রক্রিয়ায় আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব, এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের সবার লক্ষ্যই ট্রফি জেতা।’

এই সফরে শুধু টি-টোয়েন্টিই নয়, রয়েছে একটি চার দিনের ম্যাচও। আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। সেই লক্ষ্যে দলে রাখা হয়েছে টেস্ট স্কোয়াডের পরিচিত মুখ নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো ক্রিকেটারদের।

তবে আপাতত টি-টোয়েন্টিতেই মনোযোগ সোহানের। তার ভাষায়, ‘সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যারা টেস্ট খেলবেন তাদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে।’

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo