• বিনোদন

৩৩ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী কেলি ম্যাক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ‘দ্য ওয়াকিং ডেড’ খ্যাত মার্কিন অভিনেত্রী কেলি ম্যাক মারা গেছেন। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে নিজ বাসায় শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৩ বছর।

সামাজিক মাধ্যমে কেলির পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় কেলি আর নেই। একটি উজ্জ্বল, তপ্ত আলো এবার মিলিয়ে গেল অনন্তের পথে, যেখানে একদিন আমাদের সকলেরই যেতে হবে।’

কেলি ম্যাক হিন্সডেল সেন্ট্রাল হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জে অবস্থিত চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের ডজ কলেজ অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস থেকে সিনেমাটোগ্রাফিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

ছোটবেলায় জন্মদিনে ছোট একটি ভিডিও ক্যামেরা উপহার পান কেলি। তারপর থেকেই তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন।

শুধু অভিনয় নয়, কেলির জীবনে ছিল সৃজনশীলতার ছোঁয়া। পরবর্তীতে ‘দ্য ওয়াকিং ডেড’ ছাড়াও ‘শিকাগো মেড’, ‘নাইন ওয়ান ওয়ান’সহ একাধিক জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে।

অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করতেন। ‘ডক্টর পেপার’, ‘ডেইরি কুইন’, ‘চিক-ফিল-এ’র মত ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তার উপস্থিতি ছিল নজরকাড়া।

ক্যারিংব্রিজে পোস্ট করা বিবৃতি অনুসারে, ম্যাক তার ক্যারিয়ারে ৩৫ জন অভিনেত্রী এবং পাঁচজন প্রযোজকের সঙ্গে করেছেন।

কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন সহকর্মী, বন্ধু এবং ভক্ত-অনুরাগীরা। যারা তাকে ‘প্রতিভাবান’ এবং ‘সুইট সোল’ বলে মন্তব্য করছেন। সূত্র: সিএনএন।

 

মন্তব্য (০)





image

চঞ্চল চৌধুরী রোমান্টিক দৃশ্যে কেমন বললেন নাবিলা!

বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকা...

image

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...

image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

  • company_logo