• খেলাধুলা

‘বাংলাদেশে গিয়ে সিরিজ হারা উচিত হয়নি’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  গত মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান ক্রিকেট দল। সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ সাবেক তারকারা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, ‘আমাদের ক্রিকেট অনেকটা অধারাবাহিক...। আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচগুলো হেরেছি এগুলো হেরে যাওয়া উচিত হয়নি। আমাদের অধিনায়ক হয়ত ভালো আছে কিন্তু তিন ফরম্যাটেই খেলে যাওয়া সহজ ব্যাপার নয়। আমাদের প্রতিভা আছে কিন্তু আমরা সঠিক এখনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না।’

বাংলাদেশ সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে আমিরাত গিয়ে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে শারজাহতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। 

পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এশিয়া কাপে ভারতকে মোকাবেলা করা। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একে অপরের বিপক্ষে খেলবে তারা। আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভারতের সঙ্গে যেন পেরেই উঠতে পারে না পাকিস্তান।

রশিদ লতিফের চাওয়া অবশ্য, কোনো সমস্যা ছাড়া এশিয়া কাপ শেষ হওয়া। তিনি বলেন, ‘১৪ সেপ্টেম্বর ভারতকে মোকাবেলা করা ভারতের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ হবে। আমি শুধু আশা করি এশিয়া কাপটা কোনো সমস্যা ছাড়া ভালোভাবে শেষ হোক।’

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo