• বিনোদন

নিরবের বিপরীতে ইভার শুরু

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক নিরব দীর্ঘদিন ধরে ফ্যাশন ব্র্যান্ড ভাসাভির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এই ব্র্যান্ডের অসংখ্য ফটোশুটে তিনি বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় নায়িকাদের নিয়ে কাজ করেছেন।

তবে এবার একটু ব্যতিক্রম হলো। একেবারে নতুন এক মডেলের সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির নতুন কালেকশনের ফটোশুটে অংশ নিলেন। আর সেই নতুন মুখের নাম ইভা চৌধুরী।

এক্সক্লুসিভ ফটোশুটটি বাইফা ম্যাগাজিনের জন্য করা হয়েছে। এতে নিরব ও ইভা বেশকিছু ভিন্ন ভিন্ন কাটিং প্যাটার্নের পোশাকে ফটোশুট করেছেন।

ফটোশুটটি নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি। মেকাপ আর্টিস্ট ছিলেন সাজ্জাদ হোসেন পিয়াস।

নিরব বলেন, ‘আমি সিনেমার বাইরে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের ফটোশুটই করি। কিন্তু বাইফা ম্যাগাজিনের জন্য এই ফটোশুটটির প্রস্তাব পেয়ে না করতে পারিনি। কারণ, বাইফা অ্যাওয়ার্ড আমাদের দেশের শিল্পী ও সিনেমাপ্রেমীদের কাছে সম্মানের জায়গায় আছে। তাদেরই নতুন উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।

ইভা বলেন, ‘শোবিজের প্রতি তীব্র ভালোবাসা থেকেই মডেলিংয়ে আসা। ক্যারিয়ারের শুরুতেই ভাসাভির মতো জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হওয়া, ভীষণ জনপ্রিয় নায়ক নিরব ভাইয়ার সঙ্গে কাজ করা যেন স্বপ্নের মতো।’

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo