• সমগ্র বাংলা

শ্রীপুরে জুলাই বিপ্লবের তিন শহীদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে জুলাই বিপ্লবে নিহত তিন শহীদের সমাধিতে শ্রদ্ধানিবেদন করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। 

জুলাই বিপ্লবে তিন শহীদ হলেন, উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মো. হান্নানের ছেলে শহিদ শেখ জাহাঙ্গীর আলম (৫২), শ্রীপুর পৌর সভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে  হাফেজ মো. শরিফুল ইসলাম(২১) ও মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া গ্রামের শেখ জামাল উদ্দিনের ছেলে  জাকির হোসেন রানা(২৭)।

জানা যায়, গত বছরের জুলাই বিপ্লবে শহিদদের সমাধিতে আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়। সকাল সাড়ে সাতটার সময় এক সাথে তিন শহিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত থেকে শহীদ শেখ জাহাঙ্গীর আলমের সমাধিতে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ, শহীদ হাফেজ শরীফুল ইসলামের সমাধিতে সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল  এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক শহীদ মো.জাকির হোসেন রানার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সাথে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। 

উল্লেখ্য, গত বছর জুলাই বিপ্লবের সময় সাড়া দেশ ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল। তিন আগষ্ট মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ চলা কালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর মাথায় গুলি বিদ্ধ হয়ে শহীদ হন। অপর দিকে পাঁচ আগষ্ট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছাত্র জনতার সাথে বিজির সংঘর্ষ হয় । মিছিলে অংশ নিয়ে ওই দিন বিকেলে গুলি বিদ্ধ হয়ে শহীদ হন হাফেজ শরিফুল ইসলাম ও জাকির হোসেন রানা। তাছাড়া জুলাই বিপ্লবে শ্রীপুরে ওই তিন শহিদ ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনা, বগুড়া, পঞ্চগড়, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী  সহ বিভিন্ন জেলার আরো অন্তত ১৪ ব্যক্তি শহীদ হন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo