• বিনোদন

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, যা বললেন অপু

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলী দারুণ সময় কাটাচ্ছেন। গতকাল রোববার (৩ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যায় ফেসবুকে শাকিব খান এবং ছেলে বীরের সঙ্গে ঘোরাঘুরির বেশকিছু ছবি পোস্ট করেন বুবলী।

অন্যদিকে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। রোববার সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে-এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’

শাকিব খানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমি গত ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।’

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo