ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে ইয়েমেনে আইওএম-এর প্রধান আবদুসত্তোর এসোয়েভ জানান, ১৫৪ জন ইথিওপীয় অভিবাসী নিয়ে যাত্রা করা নৌকাটি এডেন উপসাগরে আবইয়ান প্রদেশের উপকূলীয় অংশে ডুবে যায়।
এসোয়েভ আরও বলেন, খানফার জেলার উপকূলে ৫৪ জন অভিবাসীর লাশ ভেসে আসে। অপর ১৪ জনের লাশ উদ্ধার করে দক্ষিণ ইয়েমেনের আবইয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা থেকে মাত্র ১২ জন অভিবাসী বেঁচে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, বাকিদের এখনো খুঁজে পাওয়া যায়নি এবং তারা মৃত বলেই ধারণা করা হচ্ছে।
আবইয়ান সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
উপকূলের দীর্ঘ এলাকাজুড়ে ছড়িয়ে থাকা বহু লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: মেহের নিউজ
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...
নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...
নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

মন্তব্য (০)