• আন্তর্জাতিক

মালয়েশিয়ার মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

‎শনিবার (২ আগস্ট) বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আর আহতরা হলেন- মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)।

‎কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, দুর্ঘটনাটি ঘটে শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন।  আহত হয় দুজন। তাদের উদ্ধার করে কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।

‎পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল। এ ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহণ আইনের ৪১(১) ধারায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণে তদন্ত করা হচ্ছে। পুলিশ এ ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

মন্তব্য (০)





image

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...

image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

  • company_logo