• খেলাধুলা

দারুণ সুযোগ হারাল বাংলাদেশ, ক্রিকেট-কূটনীতিতে ব্যর্থ বিসিবি ‎

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে টি ২০ সংস্করণের এবারের এশিয়া কাপ। তার আগে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি ২০ সিরিজ আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত। ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। ফাইনালসহ সিরিজের সাতটি ম্যাচই হবে শারজায়। এশিয়া কাপের আগে প্রস্তুতির ভালো একটি মঞ্চ হবে সিরিজটি।

‎ক্রিকেট-কূটনীতিতে দক্ষতার পরিচয় দিলে বাংলাদেশও হয়তো এই সিরিজের অংশ হতে পারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

‎নাকভির অনুরোধে ভারতের রোষে পড়ার ঝুঁকি নিয়ে সম্প্রতি ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এশিয়া কাপের আদর্শ প্রস্তুতির ব্যাপারটি মাথায় থাকলে তখন নাকভির কাছে প্রতিদান চাইলে নিশ্চিতভাবেই বাংলাদেশের অনুরোধে সাড়া দিতেন তিনি। কিন্তু বিসিবি সেই পথে না হেঁটে এশিয়া কাপের প্রস্তুতির জন্য দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে ব্যস্ত।

‎এশিয়া কাপের আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। স্বাগতিকদের যুক্ত করে সেটাই এখন হবে ত্রিদেশীয় সিরিজ। বিসিবি সময় মতো উদ্যোগ নিলে আরব আমিরাতের বদলে সিরিজের তৃতীয় দল হতে পারত বাংলাদেশ। সেক্ষেত্রে এশিয়া কাপের আগে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে অন্তত দুটি করে ম্যাচ খেলে আমিরাতের কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন লিটন দাসরা। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে খেলে যা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে বিসিবি দূরদৃষ্টির পরিচয় দেবে, এই প্রত্যাশা ছিল ক্রিকেট সংশ্লিষ্টদের।

‎এ বিষয়ে যোগাযোগ করা হলে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা এই সিরিজ নিয়ে আলোচনা শুরুর আগেই সব চূড়ান্ত হয়ে যায়। ফলে তখন আর কিছু করার ছিল না আমাদের।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo