• অপরাধ ও দুর্নীতি

ফুলবাড়ীতে পৃথক দু'টি অভিযানে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ইউনিয়নের ধরলা ব্রিজের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে চেকপোস্ট পরিচালনার সময় ফুলবাড়ী থানাধীন যতীন্দ্রনারায়ন এলাকা র মাদক কারবারি মোঃ চান মিয়া (৫৫) কে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও ফুলবাড়ী থানা পুলিশের অপর এক অভিযানে গত ৩১ জুলাই বিকালে মাদক কারবারি শফিকুল ইসলাম (৩৯) কে ধরলা পুলিশ চেকপোস্ট এ মোটর সাইকেল এর সিটের সাথে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।

‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে মোট ০৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ২ টি মোটরসাইকেল জব্দসহ ০২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo