• আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জন কারাগারে

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

‎দেশটির হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়, ২৬ জুন রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক হলেন- সোহেল রানা ও শাহজাহান।

‎বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। তারা হলেন- আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান ও মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা।

‎বুধবার (৩০ জুলাই) এই সাত আসামিকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

‎ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিমের সামনে অভিযোগপত্র পড়ে শোনানো হয়। মামলাটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত হওয়ায় কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

‎উপসহকারী কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধ জামিন অযোগ্য হওয়ায় তাদের কোনো জামিনের প্রস্তাব দেওয়া হয়নি। পরবর্তী শুনানির জন্য আদালত ২ অক্টোবর নির্ধারণ করেছেন। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে, তাদের প্রত্যেকের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে।

মন্তব্য (০)





image

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং ত...

image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

  • company_logo