• খেলাধুলা

‎জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত 'তারুণ্যের উৎসব'কে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে চলমান জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের পদ্মা জোনের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পুরোপুরি শেষ হতে পারেনি। সিডিউল অনুযায়ী সব ম্যাচ সম্পন্ন না হলেও, বাকি ম্যাচগুলো আগামীকাল অনুষ্ঠিত হবে।

‎পুরুষ বিভাগের খেলায় দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে পাবনা জেলা ৪৩-৪০ পয়েন্টে সিরাজগঞ্জ জেলাকে হারিয়েছে। এরপর রাজশাহী জেলা ৪৩-২৫ পয়েন্টে নাটোরকে পরাজিত করে। পরের ম্যাচগুলোতে স্বাগতিক বগুড়া জেলা ৩৮-১১ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জকে এবং জয়পুরহাট জেলা ৪৫-১৩ পয়েন্টে নওগাঁ জেলাকে হারায়। দিনের পরবর্তী খেলায় বগুড়া জেলা ৫৮-১২ পয়েন্টে পাবনা জেলাকে এবং নাটোর জেলা ৪৭-২৩ পয়েন্টে নওগাঁ জেলাকে হারিয়েছে। তবে বৃষ্টির কারণে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যকার ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

‎র‍্যাংকিংয়ে অবনতি, দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ
‎নারী বিভাগের খেলায় জয়পুরহাট জেলা ২৭-০৬ পয়েন্টে নাটোর জেলাকে পরাজিত করেছে। দিনের আরেক খেলায় বগুড়া জেলা ৪৩-২৫ পয়েন্টে পাবনা জেলাকে হারিয়ে নিজেদের দাপট দেখিয়েছে। আজকের অসমাপ্ত ম্যাচগুলো আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo