• খেলাধুলা

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দুই বাংলাদেশির

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দুই সাঁতারু– মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় (ইংল্যান্ড সময় রাত আড়াইটা) ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নামেন। সাগর-হিমেল সফলভাবে তা শেষ করেন। তাদের স্বপ্নপূরণে সহায়তা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ইংল্যান্ড থেকে বাংলাদেশের সাবেক তারকা সাঁতারু ও অলিম্পিয়ান সাগর বলেন, ‘আমরা ছয়জনের একটি রিলে দল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি। বাংলাদেশ থেকে আমি ও হিমেল ছিলাম। বাকি চারজনের একজন মেক্সিকান ও তিনজন ভারতীয়। রিলের মধ্যে আমি প্রথম সাগরে নামি। প্রত্যেকে নির্দিষ্ট সময় ও পথ অতিক্রম করে সাঁতরাই। সব মিলিয়ে ১২ ঘণ্টা ১৫-২০ মিনিটের মতো লেগেছে। সফলভাবে আমরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি।’

সাগর ও হিমেলকে নানা প্রতিবন্ধকতা পার করতে হয়েছে। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে স্লট বুকিং ছিল তাদের। বৈরী আবহাওয়ার জন্য কয়েকবার সময় পিছিয়েছে। অবশেষে গতকাল তারা ইংলিশ চ্যানেল অভিযান শুরু করে সফল হন।

ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি আসতে কিছুটা সময় লাগতে পারে। এ নিয়ে সাগর বলেন, ‘ব্যক্তিগত ও রিলে দুটি মিলিয়ে বছরের নভেম্বরের দিকে আনুষ্ঠানিক সনদ প্রদান করে। ইংলিশ চ্যানেলের ওয়েবসাইটে অবশ্য পাড়ি দেওয়া ব্যক্তিদের নাম দ্রুত প্রকাশ করে।’


বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo