• বিনোদন

এবার ঘরে ঘরে ‘উৎসব’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘তাণ্ডব’ এবং ‘ইনসাফ’ নিয়ে দর্শক উন্মাদনা বেশি হবে বলে ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। তবে এক্ষেত্রে বড় চমক দেখিয়েছে পারিবারিক ঘরানার তারকাবহুল সিনেমা ‘উৎসব’। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’- এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পাওয়া সিনেমাটি সব বয়সীদের মধ্যেই গ্রহণযোগ্যতা পেয়েছে।

এবার পরিবার নিয়ে ঘরে বসেই ‘উৎসব’ দেখা যাবে। চরকি তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে এই সুখবর। ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে সিনেমাটি ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা।

উৎসব সিনেমার নির্মাতা তানিম নূর বলেন, ‘পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোট বেলায়। ‘উৎসব’ সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কিনা সেটা দর্শকরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা।’

সিনেমাটি চরকিতে মুক্তি প্রসঙ্গে তানিম নূর বলেন, ‘ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। এই মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সিনেমা দেখেন। বাংলা ভাষাভাষীদের কাছে চরকি কনটেন্ট দেখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে ‘উৎসব’ মুক্তি পাওয়াটা আনন্দের। দেশে যেসব অঞ্চলে সিনেমা হল নেই এবং বিদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন। আমি প্রত্যাশা করি ছোট বেলায় যেভাবে পরিবারের সঙ্গে ঘরে বসে নাটক–সিনেমা দেখতাম, সেভাবেই নিজ নিজ ঘরে বসে দর্শকরা ‘উৎসব” সিনেমাটি দেখবেন চরকিতে।’

‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

 

 

 

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।

 

মন্তব্য (০)





image

চঞ্চল চৌধুরী রোমান্টিক দৃশ্যে কেমন বললেন নাবিলা!

বিনোদন প্রতিবেদকঃ ডিজিটাল প্লাটফরম আইজ অন স্টুডিওর নতুন পডকা...

image

ভোট চলে গেলে এফডিসিতে কুকুর ঘুরে: হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে ...

image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

  • company_logo