ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি খাবারের বাজারে নির্বিচারে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ব্যাংককের ওর তোর কোর (Or Tor Kor) মার্কেটে এ হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন। ওর তোর কোর মার্কেটটি মূলত উচ্চমানের তাজা ফল ও সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত। এ অঞ্চলের তুলনায় থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র মালিকানার হার তুলনামূলকভাবে বেশি হলেও সেখানে নির্বিচারে গুলির ঘটনা বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক প্রাণঘাতী হামলা ঘটেছে।
২০২৩ সালে ব্যাংককের কেন্দ্রস্থলের একটি বিলাসবহুল শপিং মলে ১৪ বছরের এক কিশোর গুলি চালিয়ে দুজনকে হত্যা করে এবং আরও পাঁচজনকে আহত করে।
এর আগে ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে এক সাবেক পুলিশ কর্মকর্তা গুলি ও ছুরি চালিয়ে অন্তত ৩৭ জনকে হত্যা করেন, যাদের বেশিরভাগই ছিল শিশু। ২০২০ সালে নাখন রাচাসিমা শহরে এক সেনা সদস্য গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা এবং আরও অনেককে আহত করেন।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)