• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে তিন মাদক কারবারি গ্রেফতার, ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪ হাজার ১০ পিচ ইয়াবা উদ্ধার সহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।


রবিবার (২৭ জুলাই) বিকালে এক সংবাদ সম্মেলনে এ-সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ।


গ্রেফতারকৃতরা হলেন জামালপুর পৌরসভার দয়াময়ী মোড় এলাকার খন্দকার আলী আকবর আজম, বোষ পাড়া এলাকার শাহরিয়ার আহমেদ শিপু, কাচাসড়া এলাকার সাগর রহমান শাকিল।

পুলিশ জানায়, জামালপুর শহরের খন্দকার আলী আকবর আজমের বাসায় রবিবার গভীর রাতে বোষপাড়া এলাকার সাততলা ভবনের চতুর্থ তলা থেকে আকবর আজমকে গ্রেফতার করা হয়। তার দেহ ও বাসায় তল্লাশী চালিয়ে ১৪০০ পিস ইয়াবা (পলিথিন পুটলায়), ৬০০ পিস ইয়াবা (জিপার ব্যাগে), ২০০০ পিস ইয়াবা (আলমারিতে রাখা ৪০টি পোটলায় মোট ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।   যার মুল্য ১২ লক্ষ ৩ হাজার টাকা। এ ছাড়াও ১ গ্রাম ইয়াবা গুড়া এবং নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ বলেন, এই ধরনের অভিযান জেলা পুলিশকে জনসচেতনতার পাশাপাশি জনগণের আস্থার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জেলা পুলিশ মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান চলমান থাকবে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo